Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

‘মিটু’-কাণ্ডের পর ও সাজিদের পাশে ইন্ডাস্ট্রির একাংশ

Sajid Khan
Sajid Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০১৮ সালে ‘মিটু’ আন্দোলনের সময়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধেও। তাই পরিচালক সমিতি থেকে এক বছরের জন্য বরখাস্তও করা হয় তাঁকে। এত কিছুর পর আবারও কী করে ‘বিগ বস’-এর ঘরে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি? এই অভিযোগ তুলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস ১৬’। সলমন খান সঞ্চালিত এই শোয়ের অন্যতম প্রতিযোগী পরিচালক সাজিদ খান।  

তবে এ হেন পরিস্থিতিতে ও ইন্ডাস্ট্রির অনেকেই সাজিদের পাশে আছেন বলে মনে করা হচ্ছে, ইন্ডাস্ট্রির পরিচালক সমিতির কথা মতো এক বছরের সাজা নিয়ম মতো ভোগ করেছেন সাজিদ। ২০১৯ সালের মার্চ মাসেই পরিচালকের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তাঁরা। সুতরাং সাজিদ অবশ্যই নিজের পেশাদার জীবনে ফিরে যেতে পারেন। রোজগারের জন্য তিনি নিজের পছন্দ মতো কাজ করতে পারেন। 

উল্লেখ্য, সাজিদের বিরুদ্ধে করা এই অভিযোগের চিঠিতে সই করেছিলেন গায়িকা সোনা মহাপাত্র-সহ আরও অনেকে। মডেল-তারকা র‌্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শার্লিন চোপড়ার মতো তারকারাও সাজিদকে পর্দায় দেখতে চান না বলে প্রতিবাদ জানিয়েছেন। এই অভিনেত্রীদের অনেকেই অতীতে সাজিদের যৌনলালসার শিকার হয়েছিলেন বলে অভিযোগ।

You might also like!