Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Birthday Surprise :হাতে লেখা চিঠি, প্রিয় গান আর ভালবাসার স্পর্শ—জন্মদিনে শ্রীময়ীকে কী উপহার দিলেন কাঞ্চন?

Handwritten letter gift
Handwritten letter gift

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : মধ্যরাতে মল্লিক বাড়িতে এক আবেগঘন চমক। চারদিক ভরে গিয়েছে প্রিয় ফুলের সুগন্ধে। স্ত্রীর জন্মদিনে অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক যেন নিজের সমস্ত ভালবাসা ঢেলে দিলেন একটুখানি মুহূর্তে। রাত ১২টা বাজতেই কেক, হাতে লেখা চিঠি আর একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে হাজির তিনি। শ্রীময়ী চট্টরাজের মুখে বিস্ময়ের হাসি— এ যে জন্মদিনের এক অপূর্ব উপহার!

৩০ জুন শ্রীময়ীর জন্মদিন। রবিবার রাত পেরোনোর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে উদ্‌যাপনের পালা। এ বার কৃষভিকে কোলে নিয়েই তাঁর প্রথম জন্মদিন, তাই অনুভূতিও যেন একটু অন্য রকম। গত মে মাসে কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ী চমকে দিয়েছিলেন এক বিশেষ পরিকল্পনায়— কলকাতার এক রেস্তরাঁয় ছিল চুপিসারে আয়োজন। সারা দিন কিছুই বুঝতে না দিয়ে রাতে উপহার দিয়েছিলেন স্মরণীয় এক সন্ধে। এ বার পালা কাঞ্চনের। তবে কি স্ত্রী শ্রীময়ীর জন্য গোপনে তিনিও কিছু পরিকল্পনা করে রেখেছেন? অপেক্ষা শুধু পর্দা ওঠার!

এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, “মাঝ রাতেই তো চমকে দিয়েছি ওকে।” বিধায়ক জানালেন, প্রিয় চকোলেট আর ফুলের তোড়া উপহার দিয়েছেন। সেই সঙ্গে বাড়িতে নিয়ে গিয়েছিলেন কেক। কাঞ্চন বললেন, “আমি, কৃষভি আর শ্রীময়ী ছিলাম। তিন জনে খুব উপভোগ করেছি এই একান্ত সময়।” হাতে লিখে চিঠি উপহার দিয়েছেন তিনি। সেই সঙ্গে খুঁজে খুঁজে নিয়ে গিয়েছেন শ্রীময়ীর প্রিয় প্রসাধনী। বিশেষ দিন উপলক্ষে কাঞ্চন কি শ্রীময়ীকে কিছু বলতে চান? তিনি বললেন, “কিছু দিন আগেও আমার মন্তব্য বাক্সে দেখেছি এক জন মৃত্যু কামনা করেছেন। তাই শ্রীময়ীকে বলতে চাই, লোকে অনেক কথা বলবে। কারও কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেন নিজেদের মতো ভাল থাকি।”

তবে এখন আর শুধু দু’জনের ভাললাগা, ভাল থাকা নয়। ভাল রাখার মতো এক ছোট্ট প্রাণ রয়েছে তাঁদের সঙ্গে। তাই শ্রীময়ীকে কাঞ্চন বলতে চান, “কৃষভিকে যাতে ভাল ভবিষ্যৎ দিতে পারি সেই চেষ্টা যেন করি আমরা। তুমি যেমন ছিলে তেমনই থেকো। খুব ভালবাসি, ভাল থেকো।”

You might also like!