Entertainment

3 years ago

Kabir Suman: মাটিতে মিশেছে গীতশ্রীর বাসভবন! হতাশার সুর কবীর সুমনের

Sandhya Mukherjee and Kabir Suman (File Picture)
Sandhya Mukherjee and Kabir Suman (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভেঙে ফেলা হয়ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ নিশানা অর্থাৎ তাঁর স্বপ্নের বাসভবন। মাটির সাথে মিশে গিয়েছে সমস্ত স্মৃতি। চোখে জল ভক্তদের। এই ঘটনায় চরম হতাশার বার্তা দিয়েছেন কবীর সুমন। তিনি জানাচ্ছেন, ''”আমি বুড়ো হয়েছি। এসব শুনলে কষ্ট পাই। কান্না পায় আমার। এর থেকে বেশি কী আর বলতে পারি।”

২০২২ সালের গোড়ায় চলে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandya Mukherjee)। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান সুরেলা মোহময় আবেশের স্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল বাঙালি। সেই মৃত্যুর পর বছর দেড়েকও কাটেনি, আরেক নতুন অভিঘাতের শিকার সন্ধ্যা-অনুরক্ত বাঙালি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গীতশ্রীর লেক গার্ডেন্সের বাড়ি। সেখানে মাথা তুলে দাঁড়াবে কোনও বহুতল। আপাতত ধূলিসাৎ হয়ে যাওয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের আবাসের ছায়ামাত্র সেখানে পড়ে রয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাড়ির ধ্বংসাবশেষের ছবি। সেই ছবি দেখে মনখারাপ নেটিজেনদের।

You might also like!