Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

4 weeks ago

Dharmendra Health Updates: হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

Veteran Actor Dharmendra Discharged From Hospital
Veteran Actor Dharmendra Discharged From Hospital

 

মুম্বই, ১২ নভেম্বর : হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। বাবা-কে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বুধবার সকালেই হাসপাতালে এসে পৌঁছন ববি দেওল। ধর্মেন্দ্র সুস্থ হয়ে উঠেছেন। তাই প্রবীণ অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ডাঃ প্রীত সামদানি বলেন, "ধর্মেন্দ্র দেওলকে বুধবার সকাল ৭.৩০ মিনিটে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবার বাসভবনে তাঁর যত্ন নিচ্ছে। প্রার্থনা করুন যে তাঁরা চিকিৎসা, ব্যবস্থাপনা এবং আরোগ্য অব্যাহত থাকুক।" ধর্মেন্দ্রকে বাড়ি ফিরিয়ে আনতে এদিন হাসপাতালে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। এখন তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। বাড়িতেই আপাতত চলবে চিকিৎসা।

You might also like!