Entertainment

3 years ago

Big Boss OTT: পাগল করা 'চুমু'! জাদ-আকাঙ্ক্ষার কাণ্ড দেখে হতবাক সকলে

A kissing sequence between two participants of Big Boss OTT (File Picture)
A kissing sequence between two participants of Big Boss OTT (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগ বস ওটিটিতে ঘটে গেল তাক লাগানো চুমুর দৃশ্য। টাস্কের মাঝেই জাদ-আকাঙ্ক্ষার কীর্তি দেখে হইচই নেটপাড়ায়।  জাদ ও আকাঙ্খার এই কাণ্ড যে বিগ বসকে আরও বেশি জনপ্রিয়তা দেবে তা বোঝা গেল ৩০ সেকেন্ডের লম্বা চুমুতে!

ঠিক কি ঘটল? 

জানা যাচ্ছে, বিগ বসের দুই প্রতিযোগী জাদ ও আকাঙ্খা ৩০ সেকেন্ড ধরে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখলেন। কোনও দিকে ভ্রুক্ষেপ না করেই ঠোঁটঠাসা চুমু চালিয়ে গেলেন জাদ ও আকঙ্খা। মাঝে অবশ্য পূজা ভাট বাধা দিয়েছিলেন, তবে সে বাধা কাজে লাগেনি। এই চুম্বন দৃশ্য কিন্ত এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, এবার জমবে বিগ বস। অন্যদিকে অনেকে বলেছেন, সলমন জানেন!

জাদ থাকেন দুবাইতে। তিনি একজন লেবানিজ মডেল। জাদের এর আগে একবার বিয়ে হলেও সেটা বেশিদিন টেকেনি। একটি মেয়েও আছে। অন্যদিকে, আকাঙ্ক্ষা পুরিকে এর আগে বিগ বস ১৩ তে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল।

You might also like!