Breaking News
 
Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর Samik Bhattacharya: কামারহাটি পুরসভায় নতুন চেয়ারম্যান লকেটের ভাই! নিয়োগ ঘিরে প্রশ্ন, রিপোর্ট তলব শমীকের Ghatal Master Plan: বহু প্রতীক্ষার অবসান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বড় ঘোষণা সেচমন্ত্রীর Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! ‘নেশন ফার্স্ট’, মন্ত্রে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু RG Kar Case: আর জি কর তদন্তে নতুন মোড়, ৩ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

 

Entertainment

3 years ago

Jacqueline Fernandez : স্বস্তি পেলেন জ্যাকলিন, অভিনেত্রীকে দুবাই যাওয়ার অনুমতি দিল দিল্লির আদালত

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : স্বস্তি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটির অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিনকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। দুবাইয়ে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন, সেই আর্জি শুক্রবার মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।

২০০ কোটির আর্থিক তছরুপ ও তোলাবাজির মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ। আপতত আগাম জামিনে মুক্ত নায়িকা, তবে দেশ ছাড়ার অনুমতি নেই তাঁর। আর তাই দুবাইয়ে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন। ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটি কনফারেন্সে যোগ দিতে দুবাই যেতে চান অভিনেত্রী, জ্যাকলিনের এই আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে সময় চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার শুনানি হয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে। আদালত জ্যাকলিনকে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।


You might also like!