Entertainment

3 years ago

Bhaswar Chatterjee: অডিশনের ভুয়ো পোস্টার! ক্ষুব্ধ টলি অভিনেতা ভাস্বর

Actor Bhaswar Chatterjee ( File Picture)
Actor Bhaswar Chatterjee ( File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একাধিক অভিনেতার ছবি দিয়ে ভুয়ো অডিশনের ডাক। এই ঘটনায় ক্ষুব্ধ  টলিউডের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, একাধিক জনপ্রিয় অভিনেতার নাম ভাঙিয়ে ধারাবাহিকের জন্য অডিশনের ডাক। অথচ সেই ধারাবাহিক ও অডিশন সম্পর্কে ওয়াকিবহাল নন অভিনেতারা নিজেই। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই পোস্টার শেয়ার করে ক্ষোভপ্রকাশ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। পাশাপাশি, পোস্টারে উল্লিখিত সংশ্লিষ্ট চ্যানেলকে ট্যাগ করেও সাবধান করেন অভিনেতা।

সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ওই পোস্টারে বড় বড় করে লেখা, ‘‘আসন্ন বাংলা ধারাবাহিকের জন্য অডিশন।’’ পোস্টারে ছবি রয়েছে ভাস্বর চট্টোপাধ্যায়, চন্দন সেন, মৈত্রী সেন, অম্বরীশ ভট্টাচার্য, পরান বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদের। সঙ্গে পোস্টারে লেখা, ‘‘যারা অডিশন দিতে ইচ্ছুক নাম ঠিকানা এবং ফটো সেন্ড করুন অভিনয় না জানলে শিখিয়ে নেওয়া হবে।’’ সেই লেখার না রয়েছে যতিচিহ্ন, না রয়েছে ভাষার সামঞ্জস্য। পোস্টারের এই লেখার ধরন থেকেই স্পষ্ট, আদ্যোপান্ত ভুয়ো চক্র এটি। এমন এক চক্রে নিজের ছবি দেখে ক্ষুব্ধ ভাস্বর।

You might also like!