Entertainment

1 hour ago

Aryan Viral Video: পাপারাজ্জিদের ভিড়ে কার্যত আটকে আরিয়ান খান, ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক

Shah Rukh Khan’s son Aryan Khan gets mobbed
Shah Rukh Khan’s son Aryan Khan gets mobbed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে এক তারকা পার্টি থেকে বেরোনোর সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন শাহরুখ খান ও গৌরী খানের ছেলে আরিয়ান খান। অনুষ্ঠান শেষ করে গাড়ির দিকে এগোতেই পাপারাজ্জি এবং অনুরাগীদের ভিড়ে কার্যত আটকে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সেলেবদের ব্যক্তিগত পরিসর নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে অভিনেতা রাঘব জুয়েলের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়ান। পার্টি শেষে বেরোতেই এক ঝলক ছবি তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন অসংখ্য আলোকচিত্রী ও ভক্ত। মুহূর্তের মধ্যেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আরিয়ানকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হিমশিম খেতে হয় তাঁর নিরাপত্তারক্ষীদেরও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চারদিক থেকে ভিড় চেপে আসায় ধীরগতিতে এগোতে বাধ্য হন আরিয়ান। এই ধাক্কাধাক্কির মাঝেই এক অনুরাগী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। যদিও কোনও বড় দুর্ঘটনা ঘটেনি এবং শেষ পর্যন্ত আরিয়ান নিরাপদেই ঘটনাস্থল ত্যাগ করেন।


ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ পাপারাজ্জিদের অতিরিক্ত উৎসাহের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, ছবি তোলার অধিকার থাকলেও তারকাদের নিরাপত্তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো জরুরি। অনেকেই মনে করছেন, এমন পরিস্থিতি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে।  এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে পাপারাজ্জি সংস্কৃতি এবং সেলেবদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।  


You might also like!