
শ্রীনগর, ২৬ অক্টোবর:কাশ্মীর উপত্যকায় ক্রমেই মনোরম হয়ে উঠছে আবহাওয়া, বাড়ছে ঠাণ্ডা। কাশ্মীরের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও নিম্নমুখী তাপমাত্রার পারদ, বৃহস্পতিবার সকালে লাদাখের সর্বত্রই তাপমাত্রার পারদ ছিল হিমাঙ্কের নীচে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা আকাশ মূলত পরিষ্কার থাকবে জম্মু ও কাশ্মীর ও লাদাখে।
শ্রীনগরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ০.৩ ডিগ্রি ও গুলমার্গে ১.০ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.১ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১.০ ডিগ্রি। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই এদিন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
