Country

2 years ago

Death in Metro: চলন্ত মেট্রোর সামনে মরণঝাঁপ, দিল্লির নজফগড় স্টেশনে মৃত্যু যুবকের

outh jumps to death in front of moving metro, death of youth at Najafgarh station in Delhi
outh jumps to death in front of moving metro, death of youth at Najafgarh station in Delhi

 

নয়াদিল্লি, ৩১ জুলাই: দিল্লির নজফগড় মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম-মনীশ কুমার (৩১)। পেশায় গ্রন্থাগার মনীশ নজফগড়ের প্রেম নগর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, কী কারণে এই যুবক আত্মঘাতী হল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও দিল্লি মেট্রো সূত্রের খবর, সোমবার সকালে নজফগড় মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দেন যুবক। সকাল ৯.২৬ মিনিট নাগাদ এ বিষয়ে জানতে পারে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।


You might also like!