লখনউ, ১৭ অক্টোবর : উত্তর প্রদেশের মেরঠের লোহিয়া নগরে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে ৪ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালের এই দুর্ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের মেরঠ জেলার লোহিয়া নগর থানা এলাকার সত্যকাম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়ে। চারজনের মৃত্যু হয় ও অনেকে আহত হয়েছেন।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশও দেন যোগী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকার্য চালাচ্ছে।
