Country

2 years ago

Yogiraj Arun: যোগিরাজ অরুণের রামলালা স্থান পাচ্ছে রাম মন্দিরে, ২২ জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা

Yogiraj Arun's Ramlala is taking place in Ram Mandir
Yogiraj Arun's Ramlala is taking place in Ram Mandir

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি: কর্ণাটকের বাসিন্দা প্রখ্যাত ভাস্কর শিল্পী অরুণ যোগিরাজের রামলালা স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। আগামী ২২ জানুয়ারি যোগিরাজের হাতে তৈরি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে শ্রীরাম মন্দিরে। তিন রামলালার মধ্যে ভোটের লড়াই হয়েছিল, রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, গত শুক্রবারই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এ বার প্রকাশ্যে এসেছে সেই মূর্তির রূপকারের নাম। সোমবার রাতে এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, যে মূর্তিটি গর্ভগৃহে থাকছে, তার ভাস্কর অরুণ যোগিরাজ। তিনি কর্নাটকের বাসিন্দা।

প্রহ্লাদ যোশী জানান, “প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তি বাছাইয়ের কাজ চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রভু রামের যে মূর্তিটি অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি বানিয়েছেন দেশের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগিরাজ।” মূর্তির সঙ্গে যোগিরাজের একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন মন্ত্রী। যোগিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।

ট্রাস্ট সূত্রে খবর, নির্বাচিত মূর্তিটিতে রামের পাঁচ বছর বয়সি রূপের আদল ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তিসজ্জার জন্য তাঁর হাতে আলাদা করে বসানো হয়েছে তির এবং ধনুক। মূর্তিটির উচ্চতা ৫১ ইঞ্চি। তুলসীদাস রচিত রামচরিতমানস এবং মহর্ষি বাল্মীকির রামায়ণ মহাকাব্যে রামের যে রূপ বর্ণনা করা হয়েছে, হুবহু সেই আদলেই এই মূর্তি গঠিত।


You might also like!