Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Lok Sabha 2024: ত্রিপুরায় NDA-তে যোগ প্রদ্যোৎ মাণিক্যর দল তিপ্রার!

Yoga Pradyot Manikya's party in NDA in Tripura!
Yoga Pradyot Manikya's party in NDA in Tripura!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকসভার আগে উত্তরপূর্ব ভারতে বড়সড় সুখবর পেল বিজেপি। ত্রিপুরায় বিজেপির হাত ধরল সেখানকার ‘রাজা’ প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মথা। গত বিধানসভা নির্বাচনে এই তিপ্রা মথা ত্রিপুরায় দ্বিতীয় হয়েছিল।

পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে বেশ কয়েক বছর ধরেই সরব ত্রিপুরার আদিবাসীরা। বিশেষ করে সেরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মা এই নিয়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে নিজেদের দাবি জোরাল করার চেষ্টা করেছেন তিনি। শেষে গত শনিবার ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় কেন্দ্র, ত্রিপুরা সরকার এবং তিপ্রা মথার মধ্যে। চুক্তিতে ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা, ইত্যাদি সম্পর্কিত সকল সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার প্রতিশ্রুতি দেয় কেন্দ্র।

ওই প্রতিশ্রুতি পাওয়ার পরই বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিপ্রা সুপ্রিমো। লোকসভার ঠিক আগে ‘মহারাজা’র দল যোগ দিল বিজেপি সরকারে। মন্ত্রিসভায় যোগ দিলেন মথার দুই বিধায়ক মন্ত্রী হিসাবে যোগ দিলেন। প্রদ্যোৎ কিশোর দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরার আদিবাসীদের অধিকার নিয়ে লড়াই করার জন্যই মন্ত্রিসভায় যোগ দিয়েছে তাঁর দল।

এখানেই শেষ নয়, লোকসভায় প্রার্থী হবেন প্রদ্যোতের বোন। তবে সেটা তিপ্রার প্রতীকে নয়। বিজেপি প্রতীকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, মথা মন্ত্রিসভায় যোগ দেওয়ায় রাজ্য সরকার আরও শক্তিশালী হবে। অন্যদিকে বিরোধী দল সিপিএম বলেছে, মথার সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া প্রকাশ্য এসে পড়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…