Country

3 years ago

Mehbooba Mufti : মুসলিম হয়ে শিব পূজা! রোষের মুখে মেহবুবা

Mehbooba Mufti
Mehbooba Mufti

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধর্ম বিরোধী আচরণের অভিযোগ উঠল কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে। মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালার দৃশ্য প্রকাশ্যে আসতেই মেহবুবার তুমুল সমালোচনা করেন ইসলামি সংগঠনগুলি। তবে মেহবুবাও চুপ থাকার মানুষ নন, সমস্ত কটাক্ষের জবাব দিতে মুফতি বলেন , “আমরা তো ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। পিডিপির প্রাক্তন নেতা যশপালজি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ছেলের আমন্ত্রণেই মন্দির দেখতে এসেছি। তখনই কেউ একজন আমাকে একটি লোটা দিয়ে অনুরোধ করে, আমি যেন ভক্তিভরে জল ঢালি। এই বিষয়টি মেনে নিতে অসুবিধা কোথায়?” 

ইত্তেহাদ উলেমা-ই-হিন্দের জাতীয় ভাইস প্রেসিডেন্ট মুফতি আসাদ কাসমি ও মেহবুবার এই কাজের তীব্র সমালোচনা করেন, জবাবে পাল্টা মেহবুবা বলেন-“আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমার ধর্ম খুব ভাল করে জানি। গঙ্গা-যমুনা সংস্কৃতিতে বিশ্বাস করে আমাদের দেশ। মুসলিমদের চেয়েও হিন্দুরা মাজারে গিয়ে চাদর চড়ান। মন্দিরে যাওয়াটা আমার ব্যক্তিগত বিষয়।”

একইসঙ্গে কেন্দ্রকেও একহাত নিয়ে নেত্রী বলেন-“পাকিস্তানের সরকার যেরকম বেআইনিভাবে ইমরান খানকে গ্রেপ্তার করতে চাইছে, একইরকমভাবে ভারতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। আসলে দুই দেশের অবস্থা একই রকম। ভারতেও বিরোধী নেতাদের ধরে জেলে ভরা হচ্ছে।” 

You might also like!