
নয়াদিল্লি, ১৭ এপ্রিল : ভারত ও পাকিস্তানের ৩ পর্বতারোহী মিলে পৃথিবীর দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা জয় করলেন। সোমাবার সকালে ৩ শেরপাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের নাইলা কিয়ানি ও শেহরোজ কাশিফ এবং ভারতের অর্জুন বাজপেয়ী মিলে এই অসাধ্য সাধন করেন। নেপালের গণ্ডকি অঞ্চলে অবস্থিত অন্নপূর্ণা শৃঙ্গের উচ্চতা ৮,০৯১ মিটার।
নাইলা কিয়ানি হলেন পাকিস্তানের প্রথম পর্বতারোহী যিনি পৃথিবীর দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা জয় করলেন। দুই সন্তানের জননী এবং দুবাইয়ের একজন ব্যাঙ্কার কিয়ানি, সোমবার সকালে ৬.৩০ মিনিট থেকে সাতটার মধ্যে বিশ্বের দশম উচ্চতম পর্বতের চূড়ায় পৌঁছন।
