Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Sonia Gandhi: মহিলা সংরক্ষণ বিল রাজীবের স্বপ্ন ছিল, মন্তব্য সোনিয়া গান্ধীর

Women's reservation bill was Rajiv's dream, comments Sonia Gandhi
Women's reservation bill was Rajiv's dream, comments Sonia Gandhi

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল। বললেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার সংসদ চত্বরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোনিয়া গান্ধী বলেছেন, "এটি রাজীবজির স্বপ্ন ছিল।" পাশাপাশি সাংসদদের দেওয়া সংবিধানের অনুলিপি সম্পর্কে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, "প্রস্তাবনাতে ('সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ' শব্দ) ছিল না।" পরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী। লোকসভায় সোনিয়া বলেছেন, "ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা নারী শক্তি বন্দন অধিনিয়ম ২০২৩-এর সমর্থনে দাঁড়িয়েছি।"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, "২০১০ সালে আমরা রাজ্যসভায় বিলটি পাস করেছিলাম। কিন্তু লোকসভায় তা পাস হতে পারেনি। সেই কারণে এটি নতুন বিল নয়। তাঁরা যদি সেই বিলটি এগিয়ে নিয়ে যেত, তাহলে আজ তা দ্রুত হয়ে যেত...আমার মনে হয় তাঁরা নির্বাচনকে সামনে রেখে এটা প্রচার করছে।"

You might also like!