Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

JP Nadda :ভারতীয় সংস্কৃতিতে নারীদের সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর  : ভারতীয় সংস্কৃতিতে নারীদের সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা মহিলাদের সর্বদা 'শক্তি', 'দেবী' এবং সমাজের পথপ্রদর্শক হিসাবে দেখেছি। বৃহস্পতিবার রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা বলেছেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক ফায়দা নিতে চায় না, শুধুমাত্র মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য রাখে।"

জে পি নাড্ডা রাজ্যসভায় আরও বলেছেন, "আমরা সবাই জানি, এই নতুন সংসদের কার্যধারা গণেশ উৎসব থেকে শুরু হয়েছিল এবং গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ বিল - নারী শক্তি বন্দন অধিনিয়ম - কোন বাধা ছাড়াই পাশ হয়েছে৷ আমি নিশ্চিত যে এখানেও (রাজ্যসভা) কোনও বাধা ছাড়াই সর্বসম্মতিক্রমে এটি পাস হবে।" নাড্ডা আরও যোগ করেছেন, "নাম নিয়ে মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু নারী শক্তি বন্দন অধিনিয়ম আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এবং সমাজে মহিলাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির একটি পরিচয় এবং এটি একটি দিকনির্দেশনা দেয়।"


You might also like!