Breaking News

 

Country

2 years ago

Air quality of Delhi: উন্নতির কোনও লক্ষণ নেই, রাজধানী দিল্লির আবহাওয়া এখনও অস্বাস্থ্যকরই

With no signs of improvement, the weather in the capital Delhi remains unhealthy
With no signs of improvement, the weather in the capital Delhi remains unhealthy

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: রাজধানী দিল্লিতে আবহাওয়ার উন্নতির কোনও লক্ষণ দেখাই যাচ্ছে না। এখনও জাতীয় রাজধানীর বাতাসের গুণগতমান রয়েছে অস্বাস্থ্যকর পর্যায়েই। বৃহস্পতিবার সকালে দিল্লির বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দিল্লির মোতি বাগ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩৪৩, পঞ্জাবি বাগ এলাকায় ৪০৫।

আবার আনন্দ বিহার এলাকায় ৩৫৮, আর কে পুরম এলাকায় ৩৬০ এবং জওহরলাল নেহেরু স্টেডিয়াম এলাকায় বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৩৬০। এই বায়ুদূষণের মধ্যেই কুয়াশার দাপটও বাড়ছে দিল্লিতে, দিল্লির ইন্ডিয়া গেট, রাজঘাট, কর্তব্যপথ-সহ বিভিন্ন এলাকা এদিন সকালেও কুয়াশার চাদরে ঢাকা ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় অনেকটাই।


You might also like!