Country

2 years ago

PM modi :ওমেন চান্ডির প্রয়াণে একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম : প্রধানমন্ত্রী মোদী

We lost a humble and dedicated leader in Omen Chandy's demise: PM Modi
We lost a humble and dedicated leader in Omen Chandy's demise: PM Modi

 

নয়াদিল্লি, ১৮ জুলাই : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ওমেন চান্ডির প্রয়াণের দুঃসংবাদ পাওয়ার পরই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "ওমেন চান্ডিজি প্রয়াণ একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।"

ওমেন চান্ডির সঙ্গে নিজের একটি ছবি টুইটারে আপলোড করে প্রধানমন্ত্রী লেখেন, "ওমেন চান্ডিজির প্রয়াণে আমরা একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, যিনি জনসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং কেরলের অগ্রগতির জন্য কাজ করেছিলেন।" ওমেন চান্ডির সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, "আমি তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন আলাপচারিতা স্মরণ করছি, বিশেষ করে সেই সময় যখন আমরা দু''জনেই নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং পরে যখন আমি দিল্লিতে চলে আসি। এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।"

You might also like!