
আলিগড়, ২৭ আগস্ট : উত্তর প্রদেশের আলিগড় জেলায় দেওয়ার চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনায় আরও ৪ শিশু গুরুতর আহত হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা সংকটজনক। শনিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে আলিগড় থানার অন্তর্গত ভুজপুরা চৌকিতে। আলিগড় সিটি ম্যজিস্ট্রেট গৌরব রঞ্জন শ্রীবাস্তব শনিবার রাতেই জানিয়েছেন, আলিগড় থানার অন্তর্গত ভুজপুরা চৌকিতে দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে ও ৪টি শিশু আহত হয়েছে। রাত ৮.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।
গৌরববাবু আরও জানিয়েছেন, দেওয়াল চাপা পড়ে ৫টি শিশু আহত হয়। তাঁদের মধ্যে দু'জন গুরুতর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একটি শিশুর মৃত্যু হয়। এক শিশুকন্যা জে এন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
