Country

1 hour ago

Assembly elections 2026 results: পশ্চিমবঙ্গ-সহ ৪টি রাজ্য ও পুদুচেরিতে শুরু ভোটগণনা

Security personnel and officials outside a vote counting centre during WB
Security personnel and officials outside a vote counting centre during WB

 

নয়াদিল্লি, ৪ মে : পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোটগণনা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন হবে আগামী ২১ মে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়, সাড়ে ৮টা থেকে শুরু ইভিএম-এর ভোট গোনা।

সকাল থেকে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বন্ধ নিয়ে নানা রকম অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সে প্রসঙ্গে বললেন, ‘‘প্রতিটি অভিযোগই দেখা হয়েছে। কোথাও কোথাও প্রযুক্তিগত কারণে হয়তো ক্যামেরা ৫-১০ মিনিটের জন্য বন্ধ হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা ঠিক করে দিয়েছেন।’’ সোমবার রাজ্যের কোথাও কোনও বিজয়-মিছিল করা যাবে না বলেও জানিয়েছেন সুব্রত। প্রাথমিক প্রবণতায় তৃণমূল এগিয়ে ২৩টি আসনে এবং বিজেপি এগিয়ে ২২টি আসনে।

উত্তর-পূর্বের রাজ্য অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬। সেখানেও চলছে ভোটগণনা। অসমে প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি। দক্ষিণ ভারতের রাজ্য কেরলমে গত ৯ এপ্রিল হয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এই রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ১৪০। কেরলমে এবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে ক্ষমতাসীন বামজোট এলডিএফের। প্রাথমিক গণনায় কেরলে এগিয়ে কংগ্রেস জোট (ইউডিএএফ)। ন’টি আসনে। সোমবার সকাল থেকে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনের ভোটগণনাও শুরু হয়েছে। সেখানে এগিয়ে ডিএমকে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি গত ৯ এপ্রিল গণতন্ত্রের উৎসবে শামিল হয়। এখানে মোট বিধানসভা আসনের সংখ্যা ৩০।

You might also like!