
মুম্বই, ২ জানুয়ারি : এতদিন পর্যন্ত এশিয়ান সেলিব্রিটিদের মধ্যে এগিয়ে ছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তবে এবার ২০২৩ উইকিপিডিয়া পেজ সার্চের তালিকায় দুই তারকাকে পিছনে ফেললেন বিরাট কোহলি। তালিকা অনুসারে এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন বিরাট কোহলি। ১০.৭ মিলিয়নেরও বেশি মানুষ বিরাটের উইকিপিডিয়া পেজ দেখেছেন। সেখানে শাহরুখের উইকিপিডিয়া পেজ সার্চ করেছেন ৭.৭ মিলিয়ন। এই তালিকার তিন নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর উইকিপিডিয়া পেজ সার্চের সংখ্যা ৬.৫ মিলিয়ন।
