Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Country

3 years ago

Vijayendra files nomination in Shikaripura:শিকারিপুরা থেকে মনোনয়ন জমা দিলেন ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র, বললেন দলের হয়েই কাজ করব

Vijayendra files nomination in Shikaripura
Vijayendra files nomination in Shikaripura

 

শিবমোগা, ১৯ এপ্রিল  : শিকারিপুরা বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র। বুধবার শিবমোগা জেলার শিকারিপুরা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র। মনোনয়ন পত্র পেশ করার আগে মন্দিরে গিয়ে পূজার্চনা করেন তিনি এবং রোড শোও করেন।

তিনি বলেছেন, "আমি খুশি বিজেপি আমাকে সেই নির্বাচনী (শিকারীপাড়া আসন) আসন থেকে আমার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, যেখান থেকে বি এস ইয়েদুরাপ্পাজি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা আত্মবিশ্বাসী কর্ণাটকের মানুষ বিজেপিকে ভোট দেবে।" তিনি আরও বলেছেন, "মুখ্যমন্ত্রী হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে দল কীভাবে আমার প্রতি আস্থা রেখেছে তা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাকে দলের জন্য কাজ করতে হবে।"


You might also like!