Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

1 year ago

Vietnam pm : রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার, রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন

Pham Minh Chin (symbolic picture)
Pham Minh Chin (symbolic picture)

 

নয়াদিল্লি, ১ আগস্ট : দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারে অভিবাদন জানানো হল ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনকে। বৃহস্পতিবার সকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁকে গার্ড অব অনারে অভিবাদন জানানো হয়। ভারত সরকারের মন্ত্রীদের সঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী।

রাষ্ট্রপতি ভবন থেকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী যান রাজঘাটে, সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এই মুহূর্তকে স্মরণীয় রাখতে ভিজিটরস বুকে সইও করেন তিনি। উল্লেখ্য, ৩-দিনের সফরে গত ৩০ জুলাই ভারতে এসেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী।

You might also like!