একমাসে এই নিয়ে চতুর্থবার, এবার বন্দে ভারত এক্সপ্রেসের লাইনে চলে এল একটি ষাঁড়

vande bharat express train met with another accident
vande bharat express train met with another accident

 

মুম্বই, ২৯ অক্টোবর : একমাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। একবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে চলে এল একটি ষাঁড়। শনিবার সকাল ৮.১৭ মিনিট নাগাদ মুম্বই সেন্ট্রাল ডিভিশনের অতুলের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে চলে আসে একটি ষাঁড়। মুম্বই সেন্ট্রাল থেকে গান্ধীনগরের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি, এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ মিনিট আটকে পড়ে ট্রেনটি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের বড়সড় কোনও ক্ষতি হয়নি। শুধুমাত্র ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনে ধাক্কায় ষাঁড়টি মারা গিয়েছে বলে জানা গিয়েছে। বিপদ পিছু ছাড়ছে না বন্দে ভারত এক্সপ্রেসের। একই মাসে ৪ বার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা বিঘ্নিত হল। প্রথম দু’বার গবাদি পশু লাইনের উপর চলে এলে তাতে ধাক্কা মারে ট্রেনটি। তৃতীয় দিন চাকা আটকে যায়। আর এবার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রায় বিঘ্ন ঘটাল একটি ষাঁড়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…