Country

2 years ago

Uttarakhand Rain Alert: উত্তরাখণ্ডে ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি

Uttarakhand Rain Alert (Symbolic Picture)
Uttarakhand Rain Alert (Symbolic Picture)

 

দেহরাদুন, ২৫ আগস্ট  : আবহাওয়া দফতর উত্তরাখণ্ডে ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। ভারি বর্ষণে সেখানকার ১৭০টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

উত্তরাখণ্ডের অবিরাম বৃষ্টির দরুণ সেখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৭ আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। রাজ্যে ৪টি জাতীয় মহাসড়ক ও ১৭০টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার ২৫ আগস্ট রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের দেহরাদুন, পিথোরাগড়, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় ২৬ আগস্ট হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে রাজ্যে বৃষ্টিপাত কমবে বলে আশা করা হচ্ছে। যেসমস্ত রুট বৃষ্টিপাতের জন্য বন্ধ রয়েছে তাদের খুলে দিতে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে কাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।


You might also like!