Country

2 years ago

Yogi Adityanath:ভগবান শ্রীরাম ও শ্রী কৃষ্ণের পদধূলিতে পবিত্র হয়েছে উত্তর প্রদেশ : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ২৪ জানুয়ারি  : ভগবান শ্রীরাম ও ভগবান শ্রী কৃষ্ণের পদধূলিতে পবিত্র হয়েছে উত্তর প্রদেশ, বুধবার রাজ্যের স্থাপনা দিবসে এই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যের মানুষকে ‘উত্তর প্রদেশ দিবস’-এর শুভেচ্ছা জানিয়ে একথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার ‘উত্তর প্রদেশ দিবস’ উপলক্ষ্যে সামাজিক মাধ্যম এক্স-এ রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর বার্তায় তিনি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রাম এবং শ্রী কৃষ্ণের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় 'আত্মনির্ভর উত্তর প্রদেশ' করার কথাও বলেছেন। যোগী আদিত্যনাথ এক্স-এ লিখেছেন 'উত্তর প্রদেশ দিবসে' রাজ্যের সমস্ত বাসিন্দাদের আন্তরিক অভিনন্দন। ভক্তি, শক্তি এবং সংস্কৃতির রাজ্য উত্তর প্রদেশের অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম এবং লীলাধারী ভগবান শ্রী কৃষ্ণের পায়ে শুদ্ধ হয়েছিল। তিনি আরও লিখেছেন, আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় 'আত্মনিৰ্ভর উত্তর প্রদেশ' গড়তে দৃঢ়প্রতিজ্ঞ হই।


You might also like!