Country

2 years ago

Kedarnath Temple: মোবাইলের ব্যবহারও নিষিদ্ধ হল কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দিরে

Kedarnath temple (File Picture)
Kedarnath temple (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সামনে প্রেমিককে প্রেম প্রস্তাব দেন এক মহিলা ব্লগার। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। তার পরেই বড় পদক্ষেপ নিলেন  মন্দির কর্তৃপক্ষ।কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ হল মোবাইলের ব্যবহার। মন্দিরে ছবি বা ভিডিয়ো তোলা যাবে না, জানিয়ে দিলেন কর্তৃপক্ষ। 

মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি। তাতে হিন্দি এবং বাংলায় নির্দেশিকা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘‘মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনও ধরনের ছবি বা ভিডিয়ো তোলা যাবে না। আপনি সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।’’

দর্শনার্থীদের ‘শালীন’ পোশাক পরারও নির্দেশ দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। জানিয়েছেন, মন্দির চত্বরে তাঁবু খাটানো যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি, নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ করা হবে। 

You might also like!