
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : শান্তি ফিরছেই না সংসদে। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় ফের উত্তাল হল গণতন্ত্রের পীঠস্থান। এ বিষয়ে বৃহস্পতিবারও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনার দাবি জানান কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। একইসঙ্গে বিহার সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্য নিয়েও এদিন রাজ্যসভার হইহট্টগোল করেন। দুই বিষয়ে আলোচনায় অনুমতি না দেওয়াই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা।
এদিন লোকসভাতেও হৈহট্টগোল করেন বিরোধী দলের সাংসদরা। আর তাই দুপুর বারোটা অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে এদিন সকালে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেন বিরোধীরা।
