Country

3 years ago

Upendra Kushwah : নতুন দলের সূচনা করলেন উপেন্দ্র কুশওয়াহ, নাম রাখলেন রাষ্ট্রীয় লোক জনতা দল

Upendra Kushwaha
Upendra Kushwaha

 

পাটনা, ২০ ফেব্রুয়ারি : নতুন দলের সূচনা করলেন জেডি(ইউ)-র জাতীয় সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা। নতুন দলের নাম রেখেছেন রাষ্ট্রীয় লোক জনতা দল। সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে উপেন্দ্র কুশওয়াহ জানিয়েছেন, "আমরা একটি নতুন দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছি - রাষ্ট্রীয় লোক জনতা দল। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। আমাকে দলের জাতীয় সভাপতি করা হয়েছে। এই দল কর্পুরী ঠাকুরের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আরজেডি-র সঙ্গে করা চুক্তি প্রত্যাখ্যান করার জন্য কাজ করব।"

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে এদিন একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন উপেন্দ্র কুশওয়াহ। তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছায় কাজ করছেন না, তিনি এখন তাঁর চারপাশের মানুষের পরামর্শ অনুযায়ী কাজ করছেন। তিনি নিজে থেকে কাজ করতে পারছেন না, কারণ তিনি কখনও উত্তরসূরি করার চেষ্টা করেননি... নীতীশ কুমার যদি উত্তরসূরি বেছে নিতেন, তাহলে তাঁকে আশেপাশের দিকে তাকানোর দরকার হত না।"

উপেন্দ্র কুশওয়াহ আরও বলেছেন, আজ থেকে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক ইনিংস। কয়েকজন বাদে, জেডি (ইউ)-র সবাই উদ্বেগ প্রকাশ করছিল...নির্বাচিত সহকর্মীদের সঙ্গে বৈঠক হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল...নীতীশ কুমার শুরুতে ভাল করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত, যে পথে তিনি হাঁটতে শুরু করলেন তা তাঁর এবং বিহারের জন্য খারাপ।


You might also like!