Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Ahmedabad:আহমেদাবাদে রথের শোভাযাত্রায় বেসামাল হাতি

Unruly elephants in chariot procession in Ahmedabad
Unruly elephants in chariot procession in Ahmedabad

 

আহমেদাবাদ, ২৭ জুন : আহমেদাবাদে রথযাত্রায় ভয়ানক কাণ্ড। এ বার সেখানকার রথযাত্রার ১৪৮ তম বর্ষ। খাদিয়া এলাকায় রথের শোভাযাত্রায় থাকা তিনটি হাতি বেসামাল হয়ে বিপত্তি ঘটায়। তাকে কিছুতেই বাগে আনতে পারেনি মাহুত। প্রাণের ভয়ে দৌড়তে শুরু করেন লোকজন। জানা গেছে, আহমেদাবাদে অনুষ্ঠিত ১৪৮তম জগন্নাথদেবের রথযাত্রা চলাকালীন শুক্রবার এক ব্যতিক্রমী ঘটনা ঘটল খাদিয়া এলাকায়। রথযাত্রার শোভাযাত্রায় ব্যবহৃত তিনটি হাতি হঠাৎ বেসামাল হয়ে বিপত্তি ঘটায় বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় চলার সময় হাতিগুলি হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলে অস্থির আচরণ করতে থাকে। তবে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত পশু চিকিৎসক দল ও বন দফতরের সহযোগিতায় হাতিগুলিকে শান্ত করা সম্ভব হয়। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেগুলির অবস্থাও স্থিতিশীল করা হয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই পুলিশ এলাকার ভিড় সরিয়ে দেয়। এই দ্রুত পদক্ষেপের ফলেই বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

You might also like!