
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের শুরুতেই ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। মণিপুরের থৌবালে এক সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও বুলেটে আহত ৫ জন। গত মে মাস থেকেই অশান্ত হয়ে উঠছিল এই রাজ্য। নতুন বছরের শুরুতে ফের অশান্তির ছবি। মণিপুরের ঘটনার পর রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
