Country

2 years ago

Union Finance Minister:আয়কর কাঠামোয় বদল আনলেন না নির্মলা, কেন, তারও ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Union Finance Minister
Union Finance Minister

 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : আয়কর কাঠামোয় কোনও রকম বদল আনলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন বদল আনলেন না, তার কারণও জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে তাঁর ঘোষণা, ‘‘ভোটের বছর বলেই এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত ঘোষণা করলাম না।’’ যদিও এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেড়েছিল আয়কর ছাড়ের উর্ধ্বসীমা।

সাধারণত লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় নির্বাচনের পরে, নতুন সরকার গঠন হলে। সরকারি খরচ ও কাজে যাতে বাধা না আসে, তার জন্য নির্বাচনের আগে ‘ভোট-অন-অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট পেশ হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বলেছেন, "জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে, আমাদের সরকার বিকশিত ভারতকে অনুসরণ করার জন্য একটি বিশদ রোডম্যাপ উপস্থাপন করবে।"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, "আমি আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি। ২০২৪-২৫ সালে রাজস্ব ঘাটতি জিডিপির ৫.১ শতাংশ অনুমান করা হয়েছে।" নির্মলা জানান, "আয়কর হারে কোনও পরিবর্তন হচ্ছে না।" এদিন অন্তর্বর্তীকালীন বাজেট বক্তৃতা শেষ করার পরে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় অর্থ বিল ২০২৪ পেশ করেন। লোকসভায় পাশ হয়ে যায় অর্থ বিল ২০২৪। এরপর লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে।


You might also like!