Country

2 years ago

Uncontrolled tractor-trolley fell into sewer in Saharanpur : শাহারানপুরে নর্দমায় পড়ল নিয়ন্ত্রণহীন ট্র্যাক্টর-ট্রলি, প্রাণ হারালেন ৪ জন

Uncontrolled tractor-trolley fell into drain in Saharanpur, 4 people lost their lives
Uncontrolled tractor-trolley fell into drain in Saharanpur, 4 people lost their lives

 

শাহারানপুর, ২৪ আগস্ট : উত্তর প্রদেশের শাহারানপুর জেলায় নর্দমায় পড়ে গেল নিয়ন্ত্রণহীন একটি ট্র্যাক্টর-ট্রলি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শাহারানপুর জেলার তাজপুরা এলাকার রেধীবোদকি গ্রামের কাছে।

মহিলা ও শিশু-সহ কমপক্ষে ৫০ জন ছিলেন ওই ট্র্যাক্টর-ট্রলিতে। মৃতরা হলেন-৫৮ বছর বয়সী সুলোচনা, ৫০ বছর বয়সী মঙ্গলেশ, ৫ বছরের অদিতি ও ১২ বছরের অর্জুন। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারে অভিমন্যু মাঙ্গলিক বলেছেন, বুধবার রাতে তাজপুরা এলাকার রেধীবোদকি গ্রামের কাছে নিয়ন্ত্রণহীন একটি ট্র্যাক্টর-ট্রলি নর্দমায় পড়ে যায়। প্রায় ৫০ জনকে নিয়ে রান্দাউল গ্রামের দিকে যাচ্ছিল ট্র্যাক্টর-ট্রলিটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!