Country

3 years ago

Jaganatth Puri Temple : মকর সংক্রান্তিতে পুরীর মন্দিরে লাগামহীন ভিড়ে পদপিষ্ট একাধিক দর্শনার্থী

Puri temple
Puri temple

 

পুরী, ১৫ জানুয়ারি  :  দেশ জুড়ে চলছে মকর সংক্রান্তির উৎসব। এই উৎসবের মধ্যেই রবিবার সকালে পুরীতে ঘটে গেল দুর্ঘটনা। এদিন সকালে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে পুরীর মন্দিরে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা। লাগামহীন ভিড়ে পদপিষ্ট হয়ে পড়েন একাধিক দর্শনার্থী।

সূত্রের খবর, মকর সংক্রান্তি উপলক্ষে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রত্যেক বছরের মতন এবারেও ব্যাপক ভিড় হয় পুণ্যার্থীদের। মন্দির খোলা মাত্রই হুড়োহুড়ি করে পুণ্যার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করেন আর তাতেই ঘটে যায় অঘটন।ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে পড়েন অনেকেই। পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুণ্যার্থী, তাঁদের মধ্যে একজন নাবালিকা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে পুরীর হাতাগাদিয়া শাহির বাসিন্দা সুলোচনা শাহু তার শিশু কন্যা দিব্যা শাহুকে নিয়ে মন্দিরে এসেছিলেন। ভিড়ের চাপে দুজনেই মাপদপিষ্ট হয়ে জ্ঞান হারান সুলোচনা। তার শিশু কন্যারও শ্বাসকষ্ট শুরু হয়। এই অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে দেওয়া হয়েছে। আরও অন্তত আটজন অসুস্থ হয়ে পড়েছেন ভিড়ে পদপিষ্ট হয়ে। প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে উদ্বেগ দেখা গিয়েছে আহতদের পরিবারে।


You might also like!