Country

2 years ago

Delhi: রাস্তা সম্প্রসারণের জন্য ভজনপুরে ভেঙে ফেলা হয়েছে দুটি ধর্মীয় নির্মাণ

Two religious structures were demolished in Bhajanpur for road widening
Two religious structures were demolished in Bhajanpur for road widening

 

নয়াদিল্লি, ২ জুলাই  : রাস্তা সম্প্রসারণের কাজের জন্য ভজনপুরা চক এলাকায় দুটি ধর্মীয় নির্মাণ ভেঙে ফেলা হল। রবিবার সকালে পিডব্লুডি দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে এই উচ্ছেদ সম্পন্ন করে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রবিবার সকাল ৬টা নাগাদ পিডব্লুডি বিভাগের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে ভজনপুরা চক এলাকায় অভিযান চালান। সেই অভিযানে ভেঙে ফেলা হয়েছে একটি মন্দির এবং একটি মাজার। উত্তর-পূর্বের ডিসিপি জয় এন তিরকে বলেন, ‘সাহারানপুর হাইওয়ের রাস্তা আরও প্রশস্ত করার জন্য একটি হনুমান মন্দির এবং একটি মাজার সরানোর জন্য দিল্লির ধর্মীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে৷ উভয় কাঠামোই শান্তিপূর্ণভাবে সরানো হয়েছে।’ যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন দিল্লির পিডব্লুডি মন্ত্রী অতিশী। দিল্লির উপরাজ্যপালকে বিঁধে তিনি এই পদক্ষেপ না নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এলজি সাহাব: কিছু দিন আগে, আমি দিল্লিতে মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আপনাকে একটি চিঠি লিখেছিলাম। কিন্তু আজ, আপনার নির্দেশে ভজনপুরা এলাকায় আবার একটি মন্দির ভেঙে ফেলা হয়েছে।’

You might also like!