Country

3 years ago

Two militant killed in encounter :সন্ত্রাস-দমন অভিযানে ফের সাফল্য কাশ্মীরে, কুপওয়ারা এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ

Two militant killed in encounter
Two militant killed in encounter

 

শ্রীনগর, ৩ মে : কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল এলাকায় এই এনকাউন্টার শুরু হয়। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বুধবার কুপওয়ারা জেলার পিচনাদ মাছিল এলাকায় এনকাউন্টার শুরু হয়।

জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


You might also like!