
শ্রীনগর, ২৩ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর শিবিরে আগুন লেগে, সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু'জন দর্জির। শুক্রবার রাতে ডোডার অর্ণোড়া এলাকায় সেনাবাহিনীর ১০ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে আগুন লাগে। দুর্ঘটনাবশত সেই আগুন লাগে। আগুনে মৃত্যু হয়েছে পরশোত্তম লাল (৫৫) ও সোম রাজ (৪৫) নামে দুই ব্যক্তির। তাঁরা পেশায় দর্জি।
অর্ণোড়া ঘাট সেনা ক্যাম্পের ভিতরে একটি টেলারিং দোকান চালাতেন তাঁরা। শুক্রবার রাতে অসাবধানবশত আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু'জনের। পুলিশ মনে করছে, কেরোসিন হিটারে ছিদ্রের কারণে আগুন ধরে যায়, আর তাতেই মৃত্যু হয়েছে দু'জনের।
