Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Haryana :হরিয়ানায় বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশুকন্যার, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই বিপত্তি

Two baby girls died in house fire in Haryana, due to electrical short circuit
Two baby girls died in house fire in Haryana, due to electrical short circuit

 

বাহাদুরগড় (হরিয়ানা), ২২ ডিসেম্বর : হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় থানার অন্তর্গত বিহুনি গ্রামে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার। মৃত শিশুকন্যাকে বয়স যথাক্রমে ৬ বছর ও ৬ মাস। উভয়ে সম্পর্কে দিদি-বোন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করছে পুলিশ। শুক্রবার সকালে ডিএসপি (গড়মুক্তেশ্বর) আশুতোষ শিবম বলেছেন, “বাহাদুরগড় থানা এলাকার বিহুনি গ্রাম থেকে পুলিশ খবর পেয়েছিল যে গ্রামে আগুন লেগে দু'টি শিশু মারা গিয়েছে।" ডিএসপি আরও জানান, "পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে ঘরে দুই বোনকে দেখা যায়, যাদের একজনের বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ৬ মাস, তাঁদের দু'জনকেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…