
হাপুর, ২১ সেপ্টেম্বর: উত্তর প্রদেশের হাপুর জেলায় রাস্তার ধারে অবস্থিত খাবারের দোকানে ঢুকে পড়ল একটি বেপরোয়া কন্টেনার ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে দুর্ঘটনটাই ঘটেছে ধৌলানা থানা এলাকায়। স্টেশন হাউস অফিসার দেবেন্দ্র সিং বিস্ত বলেছেন, বুধবার রাতে ধৌলানা-মুসৌরি রোডে জুবেদা অনুষ্ঠান বাড়ির কাছে, একটি কন্টেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অবস্থিত ধাবায় ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও ৩ জন আহত হয়েছেন।
মৃতরা হলেন-অরুণ (২৮) ও জিতেন্দ্র (১৮)। একজনের নাম ও পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান পুলিশ সুপার অভিষেক বর্মা, এএসপি রাজকুমার ও সার্কেল অফিসার বরুণ মিশ্র। পুলিশ মনে করছে, হতাহতরা ধাবায় খাবার খেতে গিয়েছিলেন, তখনই ট্রাকটি ঢুকে পড়ে। ঘাতক ট্রাকের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
