Country

2 years ago

Haryana:হরিয়ানার আম্বালায় বিদ্যুতের তারের স্পর্শে ট্রাক, আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু চালকের

The driver died when the truck caught fire due to the contact of the electric wire with the truck
The driver died when the truck caught fire due to the contact of the electric wire with the truck

 

চন্ডিগড়, ৫ নভেম্বর : হরিয়ানার আম্বালা জেলায় আম্বালা-যমুনানগর সড়কে রবিবার একটি ট্রাকের সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শে ট্রাকে আগুন লেগে চালকের ‍ মৃত্যু হয়। খবর পেয়ে মুলানা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত ট্রাক চালকের নাম, বলবীর সিং। তিনি রবিবার ভোরে ট্রাক চালিয়ে আম্বালা-জগধরি রোডের (মুলানা) মরিচ ধাবায় কাছে পৌঁছোলে ট্রাকটি ওভারহেডের তারের স্পর্শ হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে ট্রাকে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রাক থেকে আগুনের শিখা বেরোতে শুরু করে। আগুনে চালক জীবন্ত অবস্থায় পুড়ে যান। ট্রাকটি বালি ভর্তি ছিল। দুর্ঘটনার খবর পেয়ে মুলানা থানার পুলিশ ঘটনাস্থলে এসে চালকের মৃতদেহ উদ্ধার করে। তারপর পুলিশ বলবীরের পরিবারকে খবর দেয়।


You might also like!