Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bihar:সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অশান্ত বিহার, দারভাঙ্গা ও ভাগলপুরে ঝামেলা

Troubles in Vihar, Darbhanga and Bhagalpur surrounding Saraswati Pratima Niranjan
Troubles in Vihar, Darbhanga and Bhagalpur surrounding Saraswati Pratima Niranjan

 

পাটনা, ১৭ ফেব্রুয়ারি : সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অশান্ত হয়ে উঠল বিহারের দুই জেলা। শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনকে ঘিরে বিহারের দারভাঙ্গায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। আবার ভাগলপুরেও প্রতিমা বিসর্জনকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সরস্বতী মূর্তি নিরঞ্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের বিষয়ে দারভাঙ্গার ডিএম রাজীব রওশন বলেছেন, "বাহেরা থানার অধীনে বাহেরা মার্কেট এলাকায়, প্রতিমা বিসর্জনের সময়, দু'টি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জড়িতদের শনাক্ত করা হচ্ছে... দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়া হয়েছে... এখন পর্যন্ত কোনও আহত হওয়ার খবর নেই... কয়েকজনকে আটক করা হয়েছে।"

অন্যদিকে, শুক্রবার সরস্বতী প্রতিমা বিসর্জনের সময় ঢিল ছোড়ার অভিযোগে ভাগলপুরের লোদিপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভাগলপুরের এসপি রাজ বলেছেন, "লোদিপুর থানার অধীনে, প্রতিমা বিসর্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিমা বিসর্জন এখন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…