Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

TMC MP Saket Gokhale’s Petition Rejected : দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সাকেত, ৫০ লক্ষ টাকা জরিমানা বহাল

Saket Gokhale
Saket Gokhale

 

নয়াদিল্লি, ২ মে : তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গত বছরের জুলাই মাসে সাকেতকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়ই বহাল রাখা হয়েছে। রায় পুনর্বিবেচনার জন্য সাকেতের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব তাঁর নির্দেশে জানিয়েছেন, আইন মেনে ১৮০ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর কথা। কিন্তু সাকেত তা করেননি। তাই আবেদন খারিজ করা হচ্ছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মানহানির মামলায় দোষী তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেতের প্রতি মাসের বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নেওয়া হবে।


You might also like!