Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

INDIA Alliance : বাংলায় তৃণমূলকেই অগ্রাধিকার, জোটের আসন রফায় আগামী সপ্তাহে বৈঠক

INDIA Alliance
INDIA Alliance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলোকসভা ভোটের আগে জয়নগরেই কার্যত জোট নীতি স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকেও রাম-বামকে আক্রমণ করলেও কংগ্রেসের কথা মুখে আনেননি মমতা। ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন, দিল্লির মসনদ থেকে বিজেপির বিদায়ে তিনি কংগ্রেসকে পাশে চাইছেন। তাঁর এই বার্তাকেই এবার কার্যত মান্যতা দিতে চলেছে কংগ্রেস।

রাজনৈতিক মহলের দাবি, আগামী সপ্তাহেই আসন রফার জন্য প্রথম রাউন্ডের বৈঠক করতে পারে কংগ্রেস ও তৃণমূল। বাংলায় ছটি আসন দাবি করেছেন অধীর চৌধুরীরা। তৃণমূল আগেই বলে দিয়েছে, দুটির বেশি আসন তারা কংগ্রেসকে দিতে পারবে না। এই অঙ্ক মাথায় নিয়েই দুই রাজনৈতিক দলের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের। সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে আসনরফায় অধীরদের তত্ত্বকে আমল নাও দিতে পারে কংগ্রেস হাইকম্যান্ড।

মোটামুটি ভাবে কংগ্রেস এবার তিনশোর কম আসনে লড়াই করতে চাইছে। ইতিমধ্যে বিহার ও উত্তরপ্রদেশে আসন রফা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। দিল্লি-সহ একাধিক রাজ্যে আম আদমি পার্টির সঙ্গে দড়ি টানাটানি চলছে। কারণ, দিল্লি ও পঞ্জাব ছাড়া, গুজরাত, গোয়াতেও কংগ্রেসের থেকে আসন চেয়েছে আপ। তবে বাংলায় তৃণমূলকে অগ্রাধিকার দিতে চান কংগ্রেসের শীর্ষ নেতারা। তাই, দ্রুত জট কাটাতে মরিয়া এখন মুকুল ওয়াসনিকের নির্বাচন কমিটি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…