Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

First visit since Pahalgam attack: কাশ্মীরে শীঘ্রই আসছে ট্রেন, ৬ জুন সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী

PM set to flag off train to Kashmir on June 6
PM set to flag off train to Kashmir on June 6

 

জম্মু, ৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ জুন জম্মু ও কাশ্মীরের কাটরার শ্রী মাতা বৈষ্ণো দেবী রেল স্টেশন থেকে কাশ্মীরগামী বহু প্রতীক্ষিত ট্রেনটির যাত্রার সূচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১৯ এপ্রিল কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু ১৮ এবং ১৯ এপ্রিল প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছিল। তবে, এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। শ্রী মাতা বৈষ্ণো দেবী রেল স্টেশন থেকে বারামুল্লা পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস এবং বারামুল্লা থেকে কাটরা পর্যন্ত ভার্চুয়ালি আরেকটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও, চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন এবং আঞ্জি খাদের উপর ভারতের প্রথম কেবল স্টেইড সেতু এবং কাটরা স্টেডিয়ামে একটি জনসভায় ভাষণ প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের অংশ। ৬ জুন উধমপুর বিমানবন্দর থেকে চেনাব সেতুতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

You might also like!