
রাঁচি, ২৩ ডিসেম্বর : “ড্রিংক অ্যান্ড ড্রাইভ চেকিং অভিযান” শুরু করেছে রাঁচির ট্রাফিক পুলিশ। শুক্রবার গভীর রাতের এই অভিযানে রাজধানী রাঁচির ট্রাফিক পুলিশ ১৪ জনেরও বেশি মদ্যপ চালককে পাকড়াও করেছে। রতু রোডের সুজাতা চক, বিরসা চক, সার্কুলার রোড, লালপুর চক ও নিউমার্কেট চক থেকে ১৪জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে রয়েছে দুচাকার ও চার চাকার গাড়ি।
রফিকের এসপি কুমার গৌরবের নির্দেশে তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়। ওই সময় ওই রুট দিয়ে যাতায়াত করা সমস্ত গাড়িগুলির চালক ও যাত্রীদের ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। এসপি বলেন, মদ্যপান করে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে এবং তারফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তিনি সকল চালকদের মদ্যপান করে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছেন। এসপি জানিয়েছেন, মদ্যপান করে গাড়ি চালিয়ে যদি কেউ ধরা পড়ে তাহলে ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করে আদালতে মামলা করবে।
