Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Kaziranga : কাজিরঙা জাতীয় উদ্যানে হাতি থেকে পড়ে জখম চার পর্যটক, স্থানান্তরিত যোরহাট মেডিক্যালে

Kaziranga National Park
Kaziranga National Park

 

কাজিরঙা (অসম), ৬ ফেব্রুয়ারি  : কাজিরঙা জাতীয় উদ্যানে হাতির পিঠ থেকে পড়ে জখম হয়েছেন চার পর্যটক। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল থেকে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনা আজ সোমবার সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

খবরে প্ৰকাশ, কহরা বনাঞ্চলে আজ সকাল থেকে অসংখ্য পর্যটক হাতি সাফারিতে মেতে উঠেছিলেন। এমতাবস্থায় একটি হাতি অন্য একটি হাতির ওপর আরোহণকারী পর্যটকদের ধাক্কা মারে। ফলে হাতিটি ভারসাম্য হারিয়ে টলমল করলে আরোহী পর্যটকরা নীচে পড়ে যান। আহত পর্যটকদের কহরা ফরেস্ট রেঞ্জ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে জরুরি চিকিৎসা নেওয়া হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাঁদের যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। আহত পৰ্যটকদের নামধাম জানা যায়নি। তবে তাঁরা সকলেই বিপদমুক্ত বলে উদ্যান কর্তৃপক্ষ সূত্রের খবর।


You might also like!