Country

2 years ago

Atishi and sourav slammed bjp: বিজেপির বিরুদ্ধে তোপ অতিশী ও সৌরভের, উভয়েই বললেন কেজরিওয়ালকে তাঁরা ভয় পাচ্ছেন না

Atishi and sourav slammed bjp
Atishi and sourav slammed bjp

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচনে 'কারচুপি'-র অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল আম আদমি পার্টি (এএপি)। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দিল্লির মন্ত্রী ও এএপি নেতা অতিশী ও সৌরভ ভরদ্বাজ। শুক্রবার অতিশী বলেছেন, "চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রকাশ্যে জালিয়াতি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুক্রবার দিল্লিতে এই ইস্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন। এই বিক্ষোভের আগে, পুরো দিল্লি জুড়ে পুলিশ ব্যারিকেডিং করা হয়েছে এবং এএপি বিধায়কদের গৃহবন্দী করা হয়েছে এবং দলীয় কর্মীদের আটক করা হচ্ছে। কেন এত ভয় পাচ্ছে বিজেপি?"

আবার দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, "চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপি কীভাবে জালিয়াতি করেছে তা গোটা দেশ জানে। অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান এই ইস্যুতে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন। এই বিক্ষোভকে সামনে রেখে দিল্লির বিভিন্ন জায়গায় আমাদের বিধায়ক, কাউন্সিলর এবং দলীয় কর্মীদের আটক করা হচ্ছে। বিজেপি কি অরবিন্দ কেজরিওয়ালকে এতটাই ভয় পায়, যে তারা এই প্রতিবাদ হতে দিচ্ছে না?"


You might also like!