Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Rajnath Singh: রাহুলের বিরুদ্ধে তোপ রাজনাথের, কংগ্রেস নেতার উদ্দেশে প্রশ্ন আপনার কী হয়েছে!

Rajnath Singh
Rajnath Singh

 

সিংরাউলি, ২২ জানুয়ারি : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাহুলের উদ্দেশে রবিবার রাজনাথ সিং বলেছেন, রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করুন যিনি দেশে ভারত জোড়ো যাত্রা করছেন এবং বলছেন দেশে ঘৃণা রয়েছে, আমি জানতে চাই কে দেশে ঘৃণার জন্ম দিচ্ছে? দেশে বিদ্বেষ আছে বলে ভারতকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। রাহুল জি আপনার কি হয়েছে?

মধ্যপ্রদেশের সিংরাউলিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, আগে আমরা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সেক্টরের জন্য সবকিছু আমদানি করতাম কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতেই সবকিছু তৈরি করব এবং রপ্তানি করে অন্য দেশগুলিকেও ফিরিয়ে দেব।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…