Country

2 years ago

Today is the day of athlette: আজ অ্যাথলিটদের দিন, কত পদক ভারতের ঝুলিতে আসে সেটাই দেখার

Athletes' Day (Symbolic Picture)
Athletes' Day (Symbolic Picture)

 

হানঝাউ, ২ অক্টোবর: আজ এশিয়াডের নবম দিন। ভারতের অ্যাথলিটরা ১৬টি ইভেন্টে পারফর্ম করবেন। সোমবার আর্চারি, অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক্স, ব্যাডমিন্টন, তাস, কাবাডি, কায়াকিং ও ক্যানোয়িং, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, হকি, কুরাশ, সেপাক তাকরাও, রোলার স্কেটিং, স্কোয়াশ, টেবল টেনিস ও বাস্কেটবলে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা।

১০০ পদকের প্রত্যাশা নিয়েই এগিয়ে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। অষ্টম দিনের শেষে ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ৫৩টি। আর ৪৭টি পদক এলেই ভারতের ‘ইস বার ১০০ পার’ এর প্রত্যাশা পূরণ হবে। সোমবার ভারতের অ্যাথলিটরা ১৬টি ইভেন্টে পারফর্ম করবেন। তাতে ১৪৬ জন ভারতীয় অ্যাথলিটকে দেখা যাবে। অষ্টম দিনের শেষে পদক তালিকায় ভারত ৪ নম্বরে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫৩টি। রয়েছে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ। এশিয়াডের নবম দিনে অ্যাথলেটিক্সে একাধিক পদকের সম্ভবনা।এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে কতগুলি পদক ভারত পাবে সেটাই দেখার।

You might also like!